জুলাই শহীদ-আহত পরিবারের সঙ্গে ইফতার শেকৃবির বগুড়া সমিতির

০৯ মার্চ ২০২৬, ১১:৪১ PM
জুলাই শহীদ-আহত পরিবারের সঙ্গে ইফতার শেকৃবির বগুড়া সমতির

জুলাই শহীদ-আহত পরিবারের সঙ্গে ইফতার শেকৃবির বগুড়া সমতির © টিডিসি ফটো

ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং ২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ-আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার আয়োজন করল বৃহত্তর বগুড়া সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ও শিক্ষার্থীরা।

আজ সোমবার (৯ মার্চ) বিকাল ৫ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিগত সময়ে গুম-খুনের শিকার ও জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানরা উপস্থিত ছিল।

বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারী জাহিদুল ইসলাম রনি।

প্রধান অতিথি হিসাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ- সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ ভিকটিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে ছোট্ট শিশুদের খোঁজ নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ড. মো: আব্দুল লতিফ, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেলাল, ট্রেজারার প্রফেসর মো: আবুল বাশার।

বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি এর প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রফেসর ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মোঃ নাহিয়ান হোসেন।

অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই আন্দোলন এর আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি শেকৃবির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9