গরু-খাসিতে শেকৃবি ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ ও ভ্রাতৃত্বের উপহার

০৮ জুন ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:৩৮ AM
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন শেকৃবি ছাত্রশিবিরের

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন শেকৃবি ছাত্রশিবিরের © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।

শনিবার (৭ জুন) দুপুর দেড়টায় শেরেবাংলা হল ক্যান্টিনে ‘ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের মহিমায় কোরবানি এবং মধ্যাহ্নভোজ ২০২৫’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদের ত্যাগ ও আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে শাখা ছাত্রশিবির আয়োজন করে এই ভোজের, যেখানে কোরবানি করা হয় দুইটি গরু ও একটি খাসি।

অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধর্মের শতাধিক শিক্ষার্থী। দুপুরের ভোজ শেষে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘ভ্রাতৃত্বের উপহার ২০২৫’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী আরিফুল ইসলাম তার অনুভূতি জানিয়ে বলেন, “দূরে থাকায় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারিনি। কিন্তু আজকের এই আয়োজন সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে। এখানে একসাথে খাওয়া, কোরবানির মাংস বিতরণসহ সবকিছুই খুব আবেগঘন ছিল।”

মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী বলেন, “আমি মুসলিম না, কিন্তু এই আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। এখানে ধর্মের বেড়া না রেখে সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে—এটাই সবচেয়ে বড় বিষয়। এমন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষাঙ্গনে সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

অনুষ্ঠানে শেকৃবি শাখা ছাত্রশিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। আমরা চাই এই ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের সকল স্তরের মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিতে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে চেয়েছি এবং সমাজের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি।

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েও বাঁচানো গেল না রাবি শিক্ষ…
  • ১২ আগস্ট ২০২৬
সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬