খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধারণ সম্পাদক মেজবাহ

০৮ মার্চ ২০২৬, ০১:৩৯ AM
 সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (কেএইউডিএস) ২০২৬–২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ মেহেদী হাসান নিশাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন এগ্রিকালচার অনুষদের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার মেজবাহ।

শনিবার (৭ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে ৩৫ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাওন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক সাদিয়া সারমিন শান্তা ও আরাফাত, কোষাধ্যক্ষ আকিবুর, উপ-কোষাধ্যক্ষ আসিফ হোসেন, অনলাইন ব্যবস্থাপনা সম্পাদক মাশরুর আহম্মেদ তুরাব, কো-অনলাইন ব্যবস্থাপনা সম্পাদক রিয়াদ, যোগাযোগ সম্পাদক সাদমানুর রহমান রকি, পাবলিকেশন অফিসার মুশফিকুর রহমান, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক এন. কে. মুশফিকুর রহমান, কো-ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক তাবিয়া এবং ভলান্টিয়ার ইনচার্জ ইমরানসহ আরও সদস্যরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সংস্কৃতি বিকাশ, শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক আয়োজনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ‘Think Different, Make Difference’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় খুকৃবি ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও আয়োজনে অংশগ্রহণ করে মেধা, যুক্তি ও নেতৃত্বের স্বাক্ষর রেখে আসছে।

ট্যাগ: খুকৃবি
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9