ঢাবিতে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ, ভর্তিচ্ছুদের জন্য বিশেষ নির্দেশনা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত অগ্রিম ফি আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। ইতোপূর্বে যারা বিষয় মনোনয়নপ্রাপ্ত হয়ে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করেছেন, তাঁদের পুনরায় সাক্ষাৎকারে অংশগ্রহণের প্রয়োজন নেই।

নতুনভাবে বিষয় বরাদ্দপ্রাপ্ত ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশনে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করতে হবে। নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত অগ্রিম ফি (অটো মাইগ্রেশন ক্ষেত্রে ১০০ টাকা এবং মাইগ্রেশন অফ ক্ষেত্রে ৫০০ টাকা) আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: নিজের পদ বদলে ‘প্রো-ভাইস চ্যান্সেলর (ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারার)’ চান ঢাবি কোষাধ্যক্ষ

নির্ধারিত সময়ের মধ্যে উক্ত ফি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিষয় মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এ অবস্থায়, সংশ্লিষ্ট সব ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন ও ভর্তি কার্যক্রম সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত পরিদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার
  • ২৩ জুলাই ২০২৬
পবিপ্রবি ও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মা…
  • ২৩ জুলাই ২০২৬
অ্যাসোসিয়েট পদে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ
  • ২৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে নিয়ে রটানো সব গুঞ্জন উড়িয়ে দিলেন আয়ালা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
  • ২৩ জুলাই ২০২৬
চাঁবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ লোকমান…
  • ২৩ জুলাই ২০২৬