রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ, শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে। এ জন্য তাদের জরুরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানা গেছে।

স্ব স্ব ইউনিটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আরও পড়ুন: রাবিতে রমজানের ছুটি শুরু ৬ মার্চ

আরও বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী বিষয় পছন্দ ফর্ম পূরণ না করলে ওই ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। 

নতুবা সংশ্লিষ্ট ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে ওই ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬