জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়ল

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন প্রাথমিক আবেদন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মার্চ ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আবেদন করা কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে ১৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করতে হবে। আবেদনকারীপ্রতি ৮০০ টাকা হারে বিশ্ববিদ্যালয়ের অংশ ‘ভর্তি ফান্ড’-এ ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus/Important Notice’ অপশন থেকে জানা যাবে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬