নিজের পদ বদলে ‘প্রো-ভাইস চ্যান্সেলর (ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারার)’ চান ঢাবি কোষাধ্যক্ষ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ PM
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী © টিডিসি ফটো

নিজের পদবির পরিবর্তন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য সম্প্রতি উপাচার্য (সদ্য সাবেক) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর চিঠিও দিয়েছেন তিনি; যা যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল দপ্তরে পাঠানো হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর নিজেও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, এই পরিবর্তন মর্যাদা বৃদ্ধি বা হ্রাসের কোনো উদ্যোগ নয়; বরং পদটির নাম আধুনিক ও আন্তর্জাতিকভাবে বোধগম্য করার প্রস্তাব। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত থাকলেও ‘ট্রেজারার’ শব্দটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একাডেমিক কাঠামোয় এ নামটি খুব পরিচিত নয়।

বিভিন্ন দেশে একই ধরনের পদকে ‘প্রো-ভাইস চ্যান্সেলর (ফাইন্যান্স)’, ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ বা ‘প্রো-ভাইস চ্যান্সেলর (প্ল্যানিং)’—ইত্যাদি নামে অভিহিত করা হয়। এ প্রেক্ষাপটে তিনি পদটির নাম পরিবর্তন করে এমন একটি নাম প্রস্তাব করেছেন; যা থেকে পদের দায়িত্ব ও কার্যপরিধি সহজেই বোঝা যায়। এজন্য আমরা ট্রেজারার পদকে রিনেম (নতুন নামকরণ) করে ‘প্রো-ভাইস চ্যান্সেলর (ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারার)’ করার প্রস্তাব করেছি।

অধ্যাপক জাহাঙ্গীর বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে শুধু উপাচার্য ও কোষাধ্যক্ষর কাজ সুনির্দিষ্ট। প্রো-ভাইস চ্যাঞ্চেলরের নির্দিষ্ট কোনো কাজ নেই। তাকে যে দায়িত্ব দেওয়া হবে, তিনি সেটাই করবেন। উদাহারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কাঠামোগত পরিবর্তনের নজির রয়েছে। উদাহরণ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরই সব কাজ করেছেন। প্রো-ভিসিকে কোনো কাজই দেওয়া হয়নি।

কোষাধ্যক্ষ বলেন, প্রস্তাবিত পরিবর্তনে দায়িত্ব, বেতন-ভাতা বা প্রশাসনিক অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। কোষাধ্যক্ষ হিসেবে বিদ্যমান ক্ষমতা ও সুযোগ-সুবিধা বহাল থাকবে। কেবল নাম পুনর্নির্ধারণের মাধ্যমে পদটির কার্যকারিতা ও তাৎপর্য স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, যেসব সড়ক দিয়ে…
  • ০৭ নভেম্বর ২০২৬
রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950