চবির বিভিন্ন ইউনিটের চয়েস লিস্ট পূরণের তারিখ নির্ধারণ

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চয়েস লিস্ট পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’, ‘বি২’ উপ-ইউনিট ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থীরা আগামী ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চয়েস লিস্ট পূরণ করতে পারবেন। তবে ‘ডি’, ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ক্ষেত্রে চয়েস লিস্ট পূরণ শুরু হবে ২১ জানুয়ারি থেকে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। চয়েস লিস্ট  সংশোধন করতে চাইলে (প্রযোজ্য ক্ষেত্রে) বর্ণিত সময়সীমার মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থী বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম সংশোধন করা যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬