ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু আজ

১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে। বেলা ৩টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। https://collegeadmission.eis.du.ac.bd -ওয়েবসাইটের মাধ্যমে আবেদনসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬