শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৩৮ শিক্ষার্থী

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২২ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৪ জানুয়ারি)। এই পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী।

তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ৫৮১ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ২২ হাজার ২শত ৭২ জন। সে হিসেবে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩৮ জন ভর্তিচ্ছু। ১৪ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্র হলো- নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও চারটি কেন্দ্র হলো-পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়।   

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9