ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল শাবিপ্রবি

১২ জানুয়ারি ২০২৬, ১১:৩২ PM
শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ বিক্ষোভের ফলে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীন পরিবেশ তৈরি হয়েছে। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের ওপর বড় আঘাত।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদসহ আর কোনো নির্বাচন করা যাবে না

বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার। জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় আমরা সিদ্ধান্ত না নিয়ে ঘরে ফিরব না।’

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬