শাকসু নির্বাচনে শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিবিরের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ

শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিবিরের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ © টিডিসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। আসন্ন নির্বাচনে প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্যানেল অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাবিপ্রবি শিবিরের অফিস সম্পাদক মজাহিদুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোহাম্মদ শাকিল।

এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু।

পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের সময়সীমা ঘোষণা …
  • ১৫ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!
  • ১৫ জুলাই ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence