প্রথম দিনে শাকসুর মনোনয়ন ফরম নিলেন ৪৬ জন

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি ফরম বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ৬টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ ও ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬