শাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন ১০৬ শিক্ষার্থী, ৮৫ জন হলে

০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (শাকসু) মনোনয়নপত্র বিতরণের সময় শেষ হয়েছে। এবারের নির্বাচনের জন্য ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ছয়টি আবাসিক হল সংসদের জন্য ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে শাকসুর নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়েছে, শাকসু ও হল সংসদে প্রার্থীরা ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা পড়েছে ১৯১টি।

আরও পড়ুন: স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু আজ

শাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪৫ জন। তাদের মধ্যে ১০৬ জন জমা দিয়েছেন। পাশাপাশি হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০৬ জন। তাদের মধ্যে জমা দিয়েছেন ৮৫ জন।

প্রাথমিক প্রার্থী তালিকা আজ রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি হলেও দেওয়া হবে। শাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬