শাকসু নির্বাচন: খসড়া ভোটার তালিকা প্রকাশ কাল

১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৭ PM
শাকসু ভবন

শাকসু ভবন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের শাকসু মেনুতে এ মেনুতে ভোটার তালিকা প্রকাশ করা হবে।     

তফসিল অনুযায়ী, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। এরপর ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

তফসিলে বলা হয়, মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত করা যাবে। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

তফসিলে আরও বলা হয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।

এর আগে, রবিবার বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচনের সম্ভাব্য বিভিন্ন তারিখ তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬