মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা রেখে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ PM
ছাত্রদলের প্যানেল ঘোষণা

ছাত্রদলের প্যানেল ঘোষণা © টিডিসি ফোটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা। আসন্ন নির্বাচনে প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে  ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’। ২৩ টি পদের মধ্যে ২২ পদ ঘোষণা করা হলেও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে পারেননি তারা। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষনা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 

প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ এবং সহ- সাধারণ সম্পাদক (এজিএস) পদে জহিরুল ইসলাম। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন, ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার।

ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আশিক।ন

পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে না দেওয়ার ব্যাপারে নাছির উদ্দিন নাছির বলেন, 'যেহেতু এটা একটি ইনক্লুসিভ প্যানেল, আমরা চেষ্টা করছি এই পদে যোগ্য প্রার্থী দেওয়ার।'

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081