আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলের সঙ্গে যুক্ত হলো নৌবাহিনী মেডিকেল, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৫ PM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © লোগো

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবারের ভর্তি প্রক্রিয়ায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম নৌবাহিনী মেডিকেল কলেজও যুক্ত হয়েছে।

আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি এক হাজার টাকা।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে 

এবারের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল ও নেভি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা ১৫ মিনিটের এ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬