গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে বিশেষ চূড়ান্ত ভর্তির সুযোগ

০৯ আগস্ট ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে বিশেষ চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আজ শনিবার ও আগামীকাল রোববারের (৯ ও ১০ আগস্ট) মধ্যে বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় আর ভর্তির সুযোগ থাকবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd) মাধ্যমে প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা ৮ আগস্ট দুপুর ১২টা হতে ৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পরিশোধ করতে হবে। ১০ আগস্ট সকাল ১০টা হতে বিকেল ৩টার মধ্যে এসএসসি ও এইচএসসিসমমান পরীক্ষার মূল নম্বরপত্র জিএসটি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। 

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তীতে জিএসটি-এর কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

আরও পড়ুন: ঢাবির বিশেষ মাইগ্রেশন শেষ আজ, শূন্য আসনে নতুন শিক্ষার্থীর সুযোগ

মাইগ্রেশন সংক্রান্ত বিষয়সমূহ বিশেষভাবে লক্ষ্যনীয়: কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Stop All Migration সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬