গাজীপুরে এবার মিলল ব্যাগভর্তি খণ্ডিত লাশ

০৮ আগস্ট ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
ব্যাগভর্তি খণ্ডিত লাশ উদ্ধার

ব্যাগভর্তি খণ্ডিত লাশ উদ্ধার © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের কয়েকটি টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা স্টেশন রোড এলাকার হাজীর বিরিয়ানি দোকানের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানানো হলে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে হাজীর বিরিয়ানির সামনে ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগটি খুলে ওই অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো সময় কেউ ট্রাভেল ব্যাগটি এখানে ফেলে রেখে গিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকাল সাড়ে ৯টায় টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়েছে। আমরা লাশটির পরিচয় শনাক্ত করতে পারিনি। বিস্তারিত পরে বলতে পারব।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে মো. আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।’

 

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬
বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬