নামাজ পড়া অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

১৭ জুলাই ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নামাজরত ছোট ভাই মজিবুর রহমানকে হত্যা করেছে বড় ভাই লুৎফুর রহমান। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে মসজিদের ভেতরে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লুৎফুর রহমানকে গ্রেপ্তার  করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। এর জেরে বুধবার মজিবুর রহমান নামাজ পড়তে গেলে বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ লুৎফুর রহমানকে আটক করেছে। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬