গুচ্ছের বিশেষ চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

০৮ আগস্ট ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM
ভর্তি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা

ভর্তি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামী ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ তথ্য জিএসটি ভর্তি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সম্পন্ন করতে হবে। 

এ সময় এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রার্থী নির্বাচিত হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি চক্র, নজরুল বিশ্ববিদ্যালয়ে আটক ৩

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে পরবর্তী সময়ে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের চূড়ান্ত ধাপ এখন চলমান। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ইতোমধ্যে পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোনীত হয়েছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি-সংক্রান্ত নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে। তবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন না করলে, শিক্ষার্থীর আসন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081