গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি

পাবিপ্রবিতে শুরু হলো চূড়ান্ত ভর্তি কার্যক্রম

০৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:১৪ AM
পাবিপ্রবিতে শুরু হলো গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম

পাবিপ্রবিতে শুরু হলো গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম। শনিবার (‎৩ আগস্ট) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত। তবে ৫ আগস্ট (মঙ্গলবার) ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। ‎শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থীরা এ, বি ও সি ইউনিট এবং বিভিন্ন কোটায় পাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে (কেন্দ্রীয় মসজিদের পেছনে) উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে, ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

‎ভর্তি ফরম পূরণ ও ডাউনলোড:
‎শিক্ষার্থীদের https://admission.pust.ac.bd ওয়েবসাইটে গিয়ে GST আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভর্তি ফরম পূরণ করে PDF ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরমটি A4 সাইজের কাগজে রঙিন প্রিন্ট করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে।

‎ভর্তির সময় সঙ্গে যা আনতে হবে:
‎১. ভর্তি ফরমের রঙিন প্রিন্ট কপি (A4 সাইজে);
‎২. এসএসসি ও এইচএসসি বোর্ডের মূল নম্বরপত্র ও মূল সনদপত্র;
‎৩. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি;
‎৪. চতুর্থ বিষয়সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;
‎৫. পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি;
‎৬. অনলাইনে ভর্তি ফি জমার রসিদ বা প্রিন্ট কপি।

বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9