গুচ্ছে ফের মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা

০৭ আগস্ট ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
ভর্তিচ্ছু শিক্ষার্থী

ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও আবারও মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী রোববার (১০ আগস্ট) গুচ্ছের উপাচার্যদের সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

বুধবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, ‘আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো আসন ফাঁকা রয়েছে। যদিও ফাঁকা আসনের সংখ্যা কম, তবুও আমরা আরেকটি মাইগ্রেশন দেওয়ার বিষয়ে ভাবছি। আগামী ১০ আগস্ট গুচ্ছের কোর কমিটির সভা রয়েয়েছ। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও বলেন, ‘মাইগ্রেশন চললেও আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর তারিখে কোনো পরিবর্তন আনা হবে না। মাইগ্রেশন এবং ক্লাস একই সাথে চলবে।’

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬