রাবির প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ল

০৭ আগস্ট ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তির সময়সীমা আরেক দফা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এ সময়সীমা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। সে অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এ সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী, ১৭ আগস্টে ক্লাস শুরু হবে। 

এর আগে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা রাখা হয়েছিল।

ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির …
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাখাতে ২৫ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাব…
  • ৩০ জুন ২০২৬
অবৈধ ট্রলিং বোটে ধ্বংস হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র, মিলছে না …
  • ৩০ জুন ২০২৬
প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আস…
  • ৩০ জুন ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ১৩ জুলাই পর্যন্ত
  • ৩০ জুন ২০২৬