বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্থা ঘোষণা করল রোমানিয়া

১১ আগস্ট ২০২৬, ০৮:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৬ PM
নদীর পানি শুকিয়ে যাওয়ায় বন্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

নদীর পানি শুকিয়ে যাওয়ায় বন্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র © সংগৃহীত

ইউরোপজুড়ে চলছে চরম দাবদাহ। প্রচণ্ড গরমে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক তখনই আরেকটি খারাপ খবর শুনল ইউরোপের দেশ রোমানিয়া।  দেশটির মধ্য দিয়ে প্রবাহিত দানিয়ুব নদীর পানির স্তর অবিস্মরণীয় মাত্রায় কমে যাওয়ায় চেরনাভোদা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সচল থাকা সর্বশেষ রিয়্যাক্টরটিও বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে রোমানিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ারইলেক্ট্রিকা। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। খবর রয়টার্সের 

মঙ্গলবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানটি জানিয়েছে নদী থেকে শীতলীকরণ পানি সংগ্রহের বিকল্প সব ধরনের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৩ আগস্ট (বুধবার) নিয়ন্ত্রিত উপায়ে এই দ্বিতীয় রিয়্যাক্টরটি বন্ধ করা হতে পারে।

চলমান গ্রীষ্মকালীন তীব্র দাবদাহ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোমানিয়া সরকার পুরো আগস্ট মাসজুড়ে দেশব্যাপী বিদ্যুৎ জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি পিক আওয়ারে সাধারণ নাগরিক ও প্রতিষ্ঠানসমূহকে সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি আরও সংকটজনক হলে শিল্পকারখানাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখারও প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।

গেল মাসের শেষের দিকে একই সমস্যার কারণে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিয়্যাক্টরটি বন্ধ করতে বাধ্য হয়েছিল সংস্থাটি। দানিয়ুব নদীর তীরে অবস্থিত এই কেন্দ্রটির দুটি রিয়্যাক্টর এককভাবে রোমানিয়ার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) সরবরাহ করে থাকে।

বিদ্যুৎকেন্দ্রটির শেষ রিয়্যাক্টরটি চালু রাখতে রোমানিয়া সরকার নানা নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। পানি প্রবাহ স্বাভাবিক করতে নদীতে ড্রেজিং করা, পানির নিচে থাকা পাথরকে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া এবং প্ল্যান্টের দিকে পানির প্রবাহ ঘুরিয়ে দিতে নদীতে পাথর বোঝাই কার্গো ট্রলারও (বার্জ) ডুবিয়েছে তারা।

তবে এত কিছুর পরও আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থা ও পানির স্তর ধারাবাহিক হ্রাসের ফলে রিয়্যাক্টর বন্ধ করাকে অপরিহার্য হিসেবে দেখছে দেশটির পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মঙ্গলবার রোমানিয়ায় প্রবেশমুখে দানিয়ুবের পানির প্রবাহ ইতিহাসের সর্বনিম্ন প্রতি সেকেন্ডে মাত্র ১,৩৭০ ঘনমিটারে নেমে এসেছে।

উল্লেখ্য, নদীটির উজানে অবস্থিত প্রতিবেশী দেশ হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাময়িক স্বস্তি ফিরলেও, রোমানিয়া দানিয়ুবের একেবারে নিম্ন অববাহিকায় কৃষ্ণসাগরের মুখে অবস্থিত হওয়ায় উজানের আকস্মিক বৃষ্টিপাতও দেশটির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পারছে না। 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬