ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর

২৬ জুন ২০২৬, ০২:৪৮ PM
লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম

লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম © সংগৃহীত

লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে শর্তহীনভাবে সরে যাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল লেবাননে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নয়, বরং দেশটিকে গিলে ফেলা ও দখল করার লক্ষ্য নিয়ে এসেছে। 

শুক্রবার (২৬ জুন) আশুরা উপলক্ষে বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে নাইম কাসেম বলেন, ‘ইসরায়েলের সামনে একমাত্র পথ হলো লেবাননের সব ভূখণ্ড থেকে নিঃশর্তভাবে সরে যাওয়া।’
 
তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ কোনো ধরনের স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বা রাজনৈতিক সমঝোতার বিনিময়ে এই দাবি থেকে সরে আসবে না।’ 

হিজবুল্লাহ প্রধানের এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ওয়াশিংটনে চলমান আলোচনা নির্ধারিত সময়ের চেয়ে আরও একদিন বাড়ানো হয়েছে। আলোচনায় দক্ষিণ লেবাননের কিছু এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হস্তান্তর এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন : উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম

এদিকে আলোচনার অগ্রগতি নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। লেবানন পূর্ণাঙ্গ ইসরায়েলি প্রত্যাহারের একটি সুস্পষ্ট রোডম্যাপ চাইলেও, ইসরায়েল ধাপে ধাপে ও পৃথকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী। 

আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও লেবানন সরকার উভয়ই লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে এই লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬