ভিসা নিয়ে সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত

২০ জুন ২০২৬, ০৮:১৫ PM
সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত © সংগৃহীত

ভ্রমণপিপাসুদের জন্য বড় এক সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে টুরিস্ট বা পর্যটন ভিসা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে দেশটির পক্ষ থেকে এই বিশেষ ও দ্রুতগতির ভিসা সেবা চালু করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আমিরাতের স্থানীয় ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন, দ্রুততম সময়ে ভিসা পাওয়ার এই দারুণ সুবিধার পাশাপাশি বর্তমানে আমিরাতে হোটেল আবাসন, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে বিশাল ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত সাশ্রয়ী ও আকর্ষণীয় বাজেটে এখন দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দুবাইয়ের বিভিন্ন হোটেলে মাত্র ১৩৯ দিরহামে রুম বুকিংয়ের সুবিধা মিলছে। এর বাইরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডের মতো রাইডগুলোতে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। ফলে যারা দ্রুত ভ্রমণের পরিকল্পনা ও বুকিং সম্পন্ন করছেন, তারা সবচেয়ে কম খরচে দুবাই ঘুরে আসতে পারছেন। পর্যটকদের সুবিধার জন্য খালিজ টাইমস কিছু কার্যকরী টিপসও শেয়ার করেছে। 

সংবাদমাধ্যমটি বলছে, ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো হোটেল বা আবাসন। গ্রীষ্মকালে দুবাইয়ের অনেক হোটেল পর্যটক টানতে বিশেষ ছাড় দেয়। তাই অনেক ক্ষেত্রে অনলাইনে আগে থেকে বুকিং না দিয়ে সরাসরি যাওয়ার পর হোটেল পছন্দ করে বুকিং দিলে খরচ অনেকটাই সাশ্রয় করা সম্ভব হতে পারে। ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর জানান, গ্রীষ্মকালে দুবাই এখন বিশ্বের অন্যতম সাশ্রয়ী ও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। একদিকে হোটেল ভাড়া অনেক কম, অন্যদিকে দর্শনীয় স্থানগুলোতেও বিশেষ অফার চলায় স্বল্প বাজেটের ভ্রমণকারীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন। 

পর্যটন খাতের সংশ্লিষ্টরা আশা করছেন, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় সব ডিসকাউন্টের কারণে আগামী দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে। একই সাথে স্বল্প বাজেটে যারা আন্তর্জাতিক ভ্রমণের কথা ভাবছেন, তাদের পছন্দের তালিকার শীর্ষে চলে আসবে দুবাই।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950