দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 

২৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ PM
দুবাইয়ের একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থার ডিপোতে হামলা চালিয়েছে ইরান

দুবাইয়ের একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থার ডিপোতে হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থার ডিপোতে হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, ওই ডিপোটি মার্কিন বাহিনীকে সহায়তা করার কাজে ব্যবহৃত হচ্ছিল। শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলার পাশাপাশি সেখানে থাকা একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী সিস্টেমের ডিপো লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে।’

তেহরানের দাবি, এই সিস্টেমটি মার্কিন সামরিক বাহিনীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার জন্য দুবাইয়ে স্থাপন করা হয়েছিল।

এই হামলার দাবিটি এমন এক সময়ে এল, যার কিছুক্ষণ আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাতের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার চুক্তির ঘোষণা দিয়েছিলেন। 

তবে দুবাইয়ে এই হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬