ফাঁকা ফ্ল্যাটে আসার কথা ছিল হবু স্ত্রীর, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনে যুবকের মৃত্যু!

২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ PM
এআই নির্মিত

এআই নির্মিত © সংগৃহীত

ভারতের গুরুগ্রামে নিজ ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অতিরিক্ত মাত্রায় যৌন ক্ষমতা বর্ধক ওষুধ সেবনের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ঘর থেকে বিভিন্ন ধরনের শক্তিবর্ধক ওষুধ উদ্ধারের পর এই ধারণা আরও জোরালো হচ্ছে।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম রোহিত লাল (২৯)। নাগপুরের বাসিন্দা রোহিত নয়াদিল্লিতে কর্মরত ছিলেন এবং গুরুগ্রামের একটি ফ্ল্যাটে একাই থাকতেন। ঘটনার দিন সকালে তার এক সহকর্মী প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য তাকে ফোন করেন। রোহিত ফোন না ধরায় এবং ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে। পরে পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় রোহিতের অচেতন দেহ পড়ে থাকতে দেখে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। জানা গেছে, ঘটনার দিন রোহিত তার বাগদত্তাকে নিজের ফ্ল্যাটে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। হবু স্ত্রীর আসার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই তরুণী ফ্ল্যাটে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রোহিত।

তদন্তকারীদের দাবি, সঙ্গিনীর সাথে ঘনিষ্ঠ হওয়ার উদ্দেশ্যে রোহিত সম্ভবত ওষুধের ওভারডোজ নিয়েছিলেন। এর প্রভাবে তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। পুলিশ ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এগিয়ে আসছে ভর্তি পরীক্ষা, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, যা জানা য…
  • ২৫ এপ্রিল ২০২৬
নোয়াখালী কর অঞ্চলে বড় নিয়োগ, পদ ১২২, আবেদনের সুযোগ নোয়াখালী…
  • ২৫ এপ্রিল ২০২৬
মৃত্যু মানা যায়, তাই বলে এমন মৃত্যু! কাঁদছে নোবিপ্রবি
  • ২৫ এপ্রিল ২০২৬
ইতিহাসে আর কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ …
  • ২৫ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যা…
  • ২৫ এপ্রিল ২০২৬