টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে ড্যাফোডিল

২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩৮.২২ স্কোর অর্জন করেছে ডিআইইউ

টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩৮.২২ স্কোর অর্জন করেছে ডিআইইউ © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি ও বেসরকারি মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৩৫১-৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এর আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রমবর্ধমান সুনাম এবং একাডেমিক উৎকর্ষতাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

ডিআইইউ এই র‍্যাঙ্কিংয়ে ৩৮.২২ স্কোর অর্জন করেছে, যা পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সূচকগুলো হলো—শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

এই অর্জনের মাধ্যমে ডিআইইউ তার একাডেমিক মান উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা আরও জোরদার করেছে। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করেছে।

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে শিক্ষার মান, গবেষণা কার্যক্রম, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে। ডিআইইউ ধারাবাহিকভাবে এই র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রেখেছে, যা বিশ্ববিদ্যালয়টির মানসম্মত শিক্ষা, গবেষণায় অবদান, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরেছে।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় উৎকর্ষতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে এসেছে। জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে এগিয়ে এসেছে। এই অর্জন ডিআইইউর আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও বৈশ্বিক উচ্চশিক্ষা খাতে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬