প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সৌজন্যে প্রাপ্ত

দেশের উদ্ভাবন, গবেষণা এবং মেধাস্বত্ব কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অধিদপ্তরের পরিচালক ড. অশোক কুমার রায়, উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানরা, শিক্ষকমণ্ডলীসহ প্রশাসনিক ও গবেষণা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয়ের মাধ্যমে বাস্তবমুখী ও বাণিজ্যিকভাবে কার্যকর প্যাটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অধিদপ্তরের পরিচালক প্যাটেন্টের গুরুত্ব তুলে ধরে শিল্পমুখী উদ্ভাবনে জোর দেন। উপ-পরিচালক তার উপস্থাপনায় প্যাটেন্ট ফাইলিং এর পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি, টিআইএসসি (টিস্ক) প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারকের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ সম্পর্কেও আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যাটেন্টের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় বাস্তবমুখী গবেষণা প্রাধান্য দিয়ে থাকে। তিনি একটি প্যাটেন্ট অর্জন করাকে একাধিক গবেষণাকর্ম সম্পাদনের সাথে তুলনা করেন এবং গবেষণা ও পেটেন্ট সম্পাদনা কর্মকে উৎসাহ প্রদানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রণোদনা সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক এবং উদ্ভাবকরা প্যাটেন্ট অনুসন্ধান, আবেদন প্রক্রিয়া এবং মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করবে এবং নতুন ধারণাকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে, এই সমঝোতা স্মারক দেশের উদ্ভাবন ও গবেষণা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬