নোয়াখালী কর অঞ্চলে বড় নিয়োগ, পদ ১২২, আবেদনের সুযোগ নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের বাসিন্দাদের

২৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ PM
৬ পদে ১২২ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, নোয়াখালী কর অঞ্চল

৬ পদে ১২২ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, নোয়াখালী কর অঞ্চল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন নোয়াখালী কর অঞ্চল। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আগামী ২৫ মে তারিখের মধ্যে পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, নোয়াখালী কর অঞ্চল;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৬, আবেদন শুরু ২৮ এপ্রিল

২. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ২২টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ২২টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু ২৯ এপ্রিল

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২৩টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৮,২৫০–২০,১০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুরু ২৭ এপ্রিল

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৫ মে ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমেএসের মাধ্যমে জমা দিতে হবে; 

আবেদনের শেষ সময়: আগামী ২৫ মে ২০২৬, রাত ১২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নোয়াখালী কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

আইটি পার্কগুলোতে এখন বিয়ের অনুষ্ঠান হয়, গরু-ছাগল চড়ে: প্রধা…
  • ১৪ জুলাই ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে চমক
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা,…
  • ১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা লরি থেকে চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধ…
  • ১৪ জুলাই ২০২৬
জামানত ছাড়া তরুণ উদ্যোক্তারা কীভাবে অর্থ পাবে, ঢাবি ছাত্রীর…
  • ১৪ জুলাই ২০২৬
শেরপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেপ্তার
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence