এগিয়ে আসছে ভর্তি পরীক্ষা, যা বললেন শিক্ষামন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬, ০২:১২ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০২:২১ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখতে এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে এইচএসসি পরীক্ষার পরপরই ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 'সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারী বদলী নীতিমালা-২০২৬ সংক্রান্ত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।ত

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসির দুই বছরের শিক্ষাক্রম দুই বছরের মধ্যেই শেষ করার চেষ্টা করছি যাতে কোনো সেশনজট তৈরি না হয়। সে জন্য আমরা সবকিছু সমন্বয় করে এগোচ্ছি। ডিসেম্বর মাসকে আমরা পরীক্ষার শেষ সময় হিসেবে ধরছি। এর মধ্যেই সিলেবাস শেষ করে পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে শিক্ষার্থীদের জীবনে অযথা এক বা দুই বছর নষ্ট না হয়।

শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা কমবে এবং শিক্ষার্থীরা সরাসরি এক ধাপ থেকে আরেক ধাপে যেতে পারবে।

তিনি বলেন, এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যেন পরীক্ষা, ফলাফল ও ভর্তি—এই পুরো প্রক্রিয়াটি একটি ধারাবাহিকতার মধ্যে আনা যায় এবং কোনো গ্যাপ তৈরি না হয়। 

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬