সেনাবাহিনী ‘ভেঙে’ পড়ার আশঙ্কা ইসরায়েল সেনাপ্রধানের

২৭ মার্চ ২০২৬, ১১:৩৬ AM
 ইসরায়েল সেনাপ্রধান

ইসরায়েল সেনাপ্রধান © সংগৃহীত

ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে ইসরায়েলি বাহিনীতে চরম সেনা সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাহিনী ‘ভেঙে’ পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। খবর আল জাজিরা। 

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে সেনাপ্রধান বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি।’ তিনি আল্টিমেটাম দিয়ে জানান যে, সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।

বিদ্যমান সংকট উত্তরণে মন্ত্রিসভার বৈঠকে কিছু জরুরি সুপারিশও তুলে ধরেন ইয়াল জামির। তিনি স্পষ্ট করে বলেন যে, সেনাবাহিনীর সক্ষমতা টিকিয়ে রাখতে ‘সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো-সংক্রান্ত আইন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো-সংক্রান্ত আইনের প্রয়োজন।’ 

বর্তমানে ইসরায়েল একই সঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধে লিপ্ত থাকায় তাদের সামরিক জনশক্তির ওপর এই প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬