জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার

১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM
জাকির নায়েক

জাকির নায়েক © ফাইল ছবি

ইসলামী বক্তা জাকির নায়েকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে ভারত সরকার। একই সাথে তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফের ওপরও নিষেধাজ্ঞা আরও ৫ বছর বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ ৫ বছরের জন্য বাড়ানো হয়েছিল। তারও আগে ২০১৬ সালে প্রথমবার জাকির নায়েক ও তার সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।

জাকির নায়েককে দীর্ঘদিন ধরেই খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তার বিরুদ্ধে তহবিলের অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২০ সাল থেকে ভারতে জাকির নায়েকের ভাষণ ও জনসমক্ষে তার বক্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন জাকির নায়েক। তখন থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশে রয়েছেন তিনি। 

ভারত সরকার আগেও দাবি করেছে, জাকির নায়েকের বক্তৃতা ও তার সংস্থার কার্যক্রম দেশটির নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে জাকির নায়েক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950