হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা আইআরজিসি নৌ কমান্ডারকে হত্যা!

২৬ মার্চ ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি

নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি © সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তাংসিরি। খবর টাইমস অব ইসরায়েলের

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বন্দরআব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে নির্মূল করেছে, যিনি হরমুজ প্রণালীতে মাইন পেতে এবং সামুদ্রিক যান চলাচল বন্ধ করে দেওয়ার জন্য সরাসরি দায়ী ছিলেন।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইসরায়েলের এই দাবি যদি সঠিক হয়, তাহলে এটি হবে চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে এটি হবে ইরানে সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের ঘটনা।

তাংসিরি এখন পর্যন্ত মার্কিন-ইসরায়েলি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া ইরানের অল্প কয়েকজন বড় মাপের সামরিক ব্যক্তিত্বের মধ্যে একজন। ২০১৮ সাল থেকে দায়িত্বে থাকা এই অভিজ্ঞ কমান্ডার হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও সামরিক কমান্ডার ইতোমধ্যে নিহত হয়েছেন। 

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9