প্রথম ফিলিস্তিনি সভাপতি বেছে নিলো অক্সফোর্ড ইউনিয়ন

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
আরওয়া এলরাইশ

আরওয়া এলরাইশ © সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি নারী আরওয়া এলরাইশ। রবিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট।

মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয় ১৮২৩ সালে। এটি ব্রিটেনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি ইউনিয়ন ও বিশ্বের অন্যতম সম্মানজনক স্টুডেন্টস সোসাইটি। প্রথম ফিলিস্তিনি সভাপতি হিসেবে আরওয়াকে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিয়ন।

জানা গেছে, দ্বিতীয় বর্ষের পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) বিষয়ের শিক্ষার্থী আরওয়া হানিন এলরাইশ ২০২৬ সালের ট্রিনিটি টার্মে নির্বাচিত হয়েছেন। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটি সেমিস্টার। এগুলো মাইকেলমাস (অক্টোবর থেকে ডিসেম্বর), হিলারি (জানুয়ারি থেকে মার্চ) ও ট্রিনিটি (এপ্রিল থেকে জুন) টার্ম নামে পরিচিত।

আরওয়া জানান, শৈশবে তিনি ও তার পরিবার অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। তিনি নিজেকে ‘ফিলিস্তিনি’ দাবি করলেও গাজার কোন এলাকায় বাস করতেন, তা জানা যায়নি। কাতারের দোহা কলেজ থেকে এ লেভেল পাস করেন আরওয়া। তার বাবা মোহামেদ এলরাইশ কাতার বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক গবেষণা বিভাগের প্রধান ছিলেন।

২০১২ সাল থেকে মোহামেদ এলরাইশ কাতারে বাস করছেন। এর আগে তিনি ২০০২ থেকে ২০১১ পর্যন্ত লন্ডনে ছিলেন। ধারণা করা হয়, আরওয়ার জন্ম ২০০৫ থেকে ২০০৭ এর মধ্যে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950