যুদ্ধবিরতির মধ্যে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

২০ অক্টোবর ২০২৫, ০৮:০৮ AM
নিহত দুই ইসরায়েল সেনা

নিহত দুই ইসরায়েল সেনা © সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ইসরায়েলি  সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েল।

আইডিএফ নিহত সেনাদের পরিচয় জানিয়েছে।  তাঁরা হলেন মেজর ইয়ানিভ কুলা (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেতজ (২১) । দুজনই নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের মোদিইন শহরের বাসিন্দা।

ঘটনাটি ঘটে রবিবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে রাফাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে, সালাহ আদ-দীন সড়কের কাছাকাছি। ওই এলাকা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে বর্তমানে আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একদল ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা একটি টানেল থেকে বের হয়ে এসে একটি এক্সকাভেটরের দিকে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করে। এতে দুই সেনা নিহত হন। একই সময়ে আরেকটি এক্সকাভেটরেও স্নাইপার হামলা হয়, যাতে দুই সেনা আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর কিছুক্ষণ পর আরও এক সেনা স্নাইপার গুলিতে আহত হন বলে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে।

হামলার পরপরই ইসরায়েলি বিমানবাহিনী ও স্থলবাহিনী ঘটনাস্থলে পাল্টা হামলা চালায়। পরে আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়, যার মধ্যে একটি টানেল নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করা হয়—যা অতীতে হামাস জিম্মিদের রাখার জন্য ব্যবহার করেছিল বলে জানা যায়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে  ইসরাইয়েলি হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950