আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

০৮ মার্চ ২০২৬, ০৯:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। আজ রবিবার (৮ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে।

ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬