আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র‍্যালি

২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩ PM
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র‍্যালি

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সাইকেল র‍্যালি © সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সাইকেল র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শনিবার ( ২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণ থেকে একটি সাইকেল র‍্যালি বের করে বৈষম্যবিরোধীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে যেয়ে শেষ হয়।

র‍্যালিতে ইবির শাখা আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রাব্বানীসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন; ফ্রম দা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক ইত্যাদি স্লোগান দেন।

র‍্যালি শেষে ইবির বৈছাআ'র আহবায়ক এস এম সুইট বলেন, আপনারা জানেন যে ফিলিস্তিনে যে ব্যাপক গণহত্যা চলছে। আজ বিশ্ব সংহতি দিবস উপলক্ষ্যে, ইবির বিবেকবান শিক্ষার্থীরা যে ফিলিস্তিনিদের সাথেই আছে, আজকের র‍্যালির মাধ্যমে সেই বার্তায় আমরা দিতে চেয়েছি। তাদের লড়াই সংগ্রামের প্রতি সংহতি জানাতেই মূলত আজকে আমাদের এই আয়োজন। ফিলিস্তিনাদের এই লড়াই জুলাই অভ্যুত্থানে আমাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা সব সময় সাথে আছি এবং আগামী দিনেও তাদের পাশে থাকব।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬