মার্কিন সেনা আটকের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

০৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ AM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ AM
মার্কিন সেনা

মার্কিন সেনা © টিডিসি ফটো

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করেছে ইরান। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। রবিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে বলা হয়, “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান সরকার করেছে, এটি তাদের মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”

বাংলাদেশ সময় রবিবার দেওয়া এক বিবৃতিতে আলি লারিজানি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।

তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। কীভাবে তাদের আটক করা হয়েছে বা কোথায় তাদের রাখা হয়েছে—এ সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য দেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে মার্কিন বাহিনী স্থল হামলা চালিয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬