কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা

০৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ AM
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা © সংগৃহীত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্য করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে।”

এদিকে সৌদি আরবেও ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এর প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় প্রবেশের পর ইরানের আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬