এবি জুবায়ের 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় স্মোকিং জোনের আশ্বাস দিয়েছেন উপাচার্য

১৬ আগস্ট ২০২৬, ০৩:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৩ PM
নিরাপদ ক্যাম্পাস গড়তে ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ্ছেন জুবায়ের

নিরাপদ ক্যাম্পাস গড়তে ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ্ছেন জুবায়ের © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় স্মোকিং জোন করার জন্য ঢাবি উপাচার্য আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ‍শিক্ষার্থী সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস সংক্রান্ত পাচঁটি সুখবরও দিয়েছেন তিনি। রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের নেওয়া উদ্যোগের কথা জানান তিনি।

স্মোকিং জোনের ব্যাপারে জানতে চাইলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এবি জুবায়ের জানান, ‘এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত রূপরেখা স্টেট অফিসের সাথে বসে ঠিক করবো।’ 

ফেসবুকে তিনি লিখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বহুল প্রত্যাশিত ঔষধের ফার্মেসি এবং সাইকেল গ্যারেজ নির্মাণের কাজ আগামী দু'সপ্তাহের মধ্যেই আশা করা যায় শুরু হয়ে যাবে। সব গুছিয়ে এনেছি। নিরাপদ ক্যাম্পাসের জন্য আমার করা প্রপোজালগুলোর মধ্যেও কয়েকটা বাস্তবায়ন হবে।

নিরাপদ ও বহিরাগত নিয়ন্ত্রণের ‍তিনি জানান, ‘ক্যাম্পাস পুলিশ প্রজেক্ট ইতোমধ্যেই স্টেট অফিসের রেজুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে। বাকিগুলোও চেষ্টা করছি।  কিছু নতুন সিসি ক্যামেরা এবং স্ট্রিট লাইট বসানো হবে। কিছু স্মোকিং জোন তৈরি করার আশ্বাস দিয়েছেন ভিসি স্যার। আর্থ এন্ড এনভায়রনমেন্ট অনুষদ (২১ তলা ভবনের) ক্যান্টিন এবং মোতাহের হোসেনের ক্যানটিনের কাজ দ্রুত শেষ হবে।’

খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950