ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩৪ PM
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ছেলেদের বিভাগের ফাইনালে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে তারা শিরোপা নিশ্চিত করে। বিজয় একাত্তর হল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। আর নারী শিক্ষার্থীদের বিভাগের ফাইনালে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ ও আগ্রহের পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডাকসুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

টুর্নামেন্টজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচকে ঘিরে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠেও খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং একটি সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ডাকসু ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলম । এছাড়া পুরো অনুষ্ঠানজুড়ে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ডাকসুর সদস্য ইমরান হোসাইন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬