খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা প্রিন্সের

১৫ আগস্ট ২০২৬, ১০:০৯ PM
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা প্রিন্সের

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা প্রিন্সের © সংগৃহীত

আজ ১৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্ম হয়েছিল তাঁর। দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে খালেদা জিয়ার পছন্দের ফুল কাঁঠালিচাঁপার গাছ রোপণ করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রাস্তার পাশে তিনি গাছটি রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, যে স্থানে কাঁঠালিচাঁপা গাছটি রোপণ করা হয়েছে, সেখানে আগে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। সম্প্রতি ঝড়ের কবলে পড়ে গাছটি উপড়ে যায়। পরে ওই স্থানে নতুন করে কাঁঠালিচাঁপা গাছ লাগানোর উদ্যোগ নেন ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স।

বৃক্ষরোপণ শেষে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাঁঠালিচাঁপা ফুল পছন্দ করতেন। তিনি ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি কাঁঠালিচাঁপা ফুলের গাছ লাগিয়েছিলেন। আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ দেশের শিক্ষাব্যবস্থায় উনার অবদানকে স্মরণ করে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কাঁঠালিচাঁপা ফুলের গাছ রোপন করলাম ওনার।’

তিনি বলেন, ‘এই গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে। আমি এবং আমাদের নেতাকর্মীরা গাছটি যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে, সে দায়িত্ব নিচ্ছি।’

ছাত্রদল নেতা প্রিন্স আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানো প্রয়োজন। ক্যাম্পাসের যেসব স্থানে পুরোনো গাছ ঝড় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এদেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রতি বেগম খালেদা জিয়ার মমত্ববোধকে স্মরণ করে প্রতীকীভাবে তাঁর পছন্দের কাঁঠালিচাঁপা গাছ রোপণ করা হয়েছে। একই সঙ্গে গাছটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসাথে, তিনি বৃক্ষরোপণের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সারাদেশের শিক্ষার্থীদেরকে বছরে অন্তত একটি বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রযুক্তি এবং যৌক্তিক বিশ্লেষণ অত্যন…
  • ০৬ নভেম্বর ২০২৬
ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস কলেজে ফ্রি মেডিকেল ক্যাম…
  • ০৬ নভেম্বর ২০২৬
ফের কলেজের সামনের সড়ক অবরোধ হোম ইকোনমিক্স শিক্ষার্থীদের
  • ০৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত উচ্চশ…
  • ০৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসার অভিভাবক সমাবেশে হামলা, মাদ্রাসা বন্ধের হুমকি
  • ০৬ নভেম্বর ২০২৬
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950