শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, রক্তাক্ত চবি ছাত্রী

০৬ মে ২০২৬, ১০:৩৬ AM
শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত চবি ছাত্রী ইসরাত ফাতেমা

শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত চবি ছাত্রী ইসরাত ফাতেমা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক ছাত্রী আহত হয়েছে। পাথরের আঘাতে তাঁর কপাল ফেটে গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক। মঙ্গলবার (৫ মে) শহর থেকে ক্যাম্পাসগামী বিকেল ৫টার শাটলে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী অ্যাকাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোঁড়া একটি পাথর ওই ছাত্রীর কপালে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি এসে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েন। 

সহপাঠীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন। আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পরিত্যক্ত কিছু মাঠ আছে, যেখানে সবসময় ছেলেরা খেলাধুলা করে। ওইখানে ট্রেন আসতেই বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। 

পাথরের আঘাতে ফাতেমার মাথা কেটে যায় এবং ফতেহাবাদ আসার পর ও অজ্ঞান হয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, ‘শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে আসি।’

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে একটি সেলাই লেগেছে। আমরা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এ ছাড়া ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।’

শিক্ষার্থীরা বলছেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় পাথরের আঘাতে আহত নতুন ঘটনা নয়। এ নিয়ে বারবার আন্দোলন, দাবি জানানো হলেও পাথর নিক্ষেপ বন্ধ হয় না। 

তারা অভিযোগ করেন, প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাঁদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬