সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিল চবি ছাত্রদল

২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ PM
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় © সংগৃহীত

বিশ্ব বই দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।

সাজ্জাদ হোসেন হৃদয় জানান, বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশের বিভিন্ন কলোনিতে বসবাসরত শতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের অধীনে অধ্যয়নরত ভাসমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণির পাঠ্য ও সহায়ক বই বিতরণ করা হয়।

এই ছাত্রদল নেতা বলেন, বই শুধু কাগজের কিছু পৃষ্ঠা নয়, এটি একটি শিশুর স্বপ্ন দেখার জানালা এবং নিজের ভাগ্য বদলের শক্তি। মৌলিক চাহিদার অন্যতম শিক্ষা হলেও এখনও অনেক শিশু এ অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র যথাযথ উদ্যোগ নিলে এসব শিশুকে মানবসম্পদে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে কার্যকর নীতিমালা গ্রহণ এবং বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিএনপি সরকারের উচিত তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার আলোয় আলোকিত করতে পলিসি গ্রহণ করা।

কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরাও অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬