চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ PM
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের স্বরণ চত্বরে শিবিরের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের স্বরণ চত্বরে শিবিরের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাহিন সরকার আবিরসহ একই বিভাগের চারজনের ওপর অতর্কিত হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে চবি শাখা ছাত্রশিবির। 

শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের স্বরণ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই মার খায়, প্রশাসন ঘুমায়’, ‘বাহ প্রশাসন চমৎকার, সিন্ডিকেটের পাহাদার’, ‘এক কলে জেলে যায়, আরেক কলে বের হয়’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চবিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চবি শিবিরের শিক্ষা সম্পাদক সদরুজ্জামান মুজাহিদ বলেন, ‘জোবরা গ্রামের কিছু সন্ত্রাসীদের হাতে সাংবাদিক পর্যন্ত রেহায় পাচ্ছে না। আগের হামলায় এখনো আমাদের বেশ কিছু ভাই আহত। আসামিদের ধরা হয়, আবার সম্মান দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রশাসনকে বলতে চাই, দ্রুত পদক্ষেপ নিন, এই সন্ত্রাসীদের হাতে আর একজনও যেন মার না খায়। হাটহাজারী থানার পুলিশ শিক্ষার্থীরা মার খাওয়ার পরে এসে অভিনয় দেখে।’

চবি শিবিরের প্রচার সম্পাদক ও চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা সবাই অবগত আছেন, গতকাল আমাদের কয়েকজন শিক্ষার্থীর ওপর বিনা উসকানিতে হামলা করা হয়েছে, এর আগেও বেশ কয়েকবার আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। বিশেষ করে, গত বছরের ৩১ আগস্ট এই এলাকার সন্ত্রাসীদের দ্বারা ক্যাম্পাসের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থীকে আহত হয়।’

চবি উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, ‘হামলার আসামিরা আপনার সঙ্গে মোলাকাত করেছে। আপনি যদি জোবরার ভিসি হতে চান, তাহলে আপনাকে সেখানে আরেকটি প্রশাসন তৈরি করে থাকতে হবে। আর যদি শিক্ষার্থীদের ভিসি হতে চান, তাহলে জোবরার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ক্যাম্পাসকে নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নিন।’

চবি শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “একটি প্রবাদ আছে, ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো।’ আমাদের শিক্ষার্থীদের কোনো মূল্য নেই। আমরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছি নিরাপদ ক্যাম্পাসের। জিরো পয়েন্ট থেকে ১ নম্বর পর্যন্ত এই রাস্তাটা নিরাপদ নয়। এখানের কিছু সন্ত্রাসী বারবার আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করছে, যারা মাদকের শক্তিশালী সিন্ডিকেট করে সব অন্যায় কাজে জড়িত হচ্ছে।”

তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাচ্ছি, আর একবারও যদি আমাদের কোনো শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। এবং জোবরার এই সিন্ডিকেট আমরা নিজেরাই ভেঙ্গে দেব।’

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ চার শিক্ষার্থীকে হামলা করে স্থানীয় কয়েকজন যুবক। এর মধ্যে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই শিক্ষার্থী। পরে গত রাতেই হাটহাজারী থানায় চাকসুর সহযোগিতায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now