গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন

১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ PM
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ (এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘যে পথ বেয়ে সংসদে, সে পথ কেন সংকটে’, ‘ওয়াসিম তোমার জীবন দান, করছে তারা অসম্মান’, ‘গণভোটের জনরায়, বাস্তবায়ন করতে হবে’, ‘সংবিধান সংস্কার জুলাই সনদের অঙ্গিকার’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘বিএনপি ৫০ শতাংশ সমর্থন নিয়ে ক্ষমতায় গেলেও গণভোট বাস্তবায়নের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছেন। বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের সাংবিধানিক বৈধতার কথা বলছে, হাইকোর্ট দেখাচ্ছে। জনগণের সঙ্গে দ্বিচারিতা করে শেখ হাসিনা এ দেশে থাকতে পারে নাই, নতুন করে কেউ যদি সাংবিধানিকভাবে স্বৈরাচার হতে চায়, তারাও যেন তাদের পথ খুঁজে নেয়।’

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেন বলেন, ‘জনগণ আপনাদের মতো সংবিধানের এত জটিল মারপ্যাঁচ বুঝে না। তারা বুঝে জুলাই সনদ তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং মেরামত করা হবে। আর এটার পক্ষেই বাংলাদেশের ৭০ ভাগ জনগণ ভোট দিয়েছে। অতএব আপনারা আর কোনো টালবাহানা না করে জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করুন। যদি এ নিয়ে কোনো টালবাহানা করেন পরিণতি ভালো হবে না।’

অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬