চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের

০৩ মে ২০২৬, ০৩:৩৪ PM
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি

শাটল ট্রেন সংকট নিরসনে আগামীকাল সোমবার রেল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সন্তোষজনক ফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ‘এ মুহূর্তে দরকার সংস্কার’, ‘ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে’, ‘মূলা না সংস্কার, সংস্কার সংস্কার’ ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. উলফাতুর রহমান রাকিব বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের যে মৌলিক অধিকারগুলো পাওয়ার কথা ছিল, তার কোনটাই আমরা পাই না। খাদ্য, বাসস্থান ও যাতায়াত সবকিছুর সমস্যা থাকলেও বর্তমান আমাদের যে যাতায়াতের সমস্যাটি প্রকট রূপ ধারণ করেছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মাধ্যমে আমাদের এ যাতায়াত সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন করুন।’

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি। আগামীকাল রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক আছে। সেখানে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

 

ছয় দিন পর আজ বসছে সংসদ অধিবেশন, উঠছে বগুড়া বিশ্ববিদ্যালয়সহ …
  • ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় মার্তিনেজকে সরিয়ে নতুন কোচ নিচ্ছে পর…
  • ০৭ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে মেসিরা, জানাল ফিফা
  • ০৭ জুলাই ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হ্রাস পাবে এলএনজি সরবরাহ, দুঃখ প্রকাশ…
  • ০৭ জুলাই ২০২৬
ঘোষণার ৫ মাস পর হয়েছিল অষ্টম পে স্কেলের বেতন, এবারও কি তাই?
  • ০৭ জুলাই ২০২৬
মিসর নাকি আর্জেন্টিনা, কে জিতবে—জানাল সুপার কম্পিউটার
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence